Monday, May 11, 2026

পাঁচ বছরে ১৮৯৮ টি এনজিও-র এফসিআরএ শংসাপত্র বাতিল হয়েছে, রাজ্যসভায় জানালেন নিত্যানন্দ রাই

Date:

Share post:

২০১৭ থেকে ২০২১  পর্যন্ত, ১৮৯৮ টি এনজিও, অ্যাসোসিয়েশনের বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) শংসাপত্র বাতিল করা হয়েছে।বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, এফসিআরএ-২০১০ এর বিধিনিয়ম লঙ্ঘন করেছে এই এনজিওগুলি। সেই কারণে শংসাপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন- Paray Shikkhalaya:পাড়ায় শিক্ষালয়ে ব্যাপক সাড়া! সপ্তাহের ৫দিন চলবে ক্লাস

তিনি বলেন, যদি কোনও সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশ পুনর্বিবেচনার আবেদন জমা দেয় তবে তা গ্রহণ করে  আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। এই শংসাপত্র বাতিলের জন্য, দেশে চলতে থাকা মানবিক কাজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা মূল্যায়ন করা হয়নি। বৈধ এফসিআরএ রেজিস্ট্রেশন ও আগে অনুমতি নেওয়া সব এনজিও, অ্যাসোসিয়েশন সেবামূলক কাজ চালিয়ে যেতে পারবে।

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...