Monday, May 18, 2026

দশম ও দ্বাদশের টার্ম-২ পরীক্ষার তারিখ ঘোষণা সিবিএসই-র, পরীক্ষা হবে অফলাইনেই

Date:

Share post:

দশম ও দ্বাদশ শ্রেণীর টার্ম ২ (CBSE Term 2 Date) পরীক্ষার তারিখ ঘোষণা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে (CBSE)। পরীক্ষা অফলাইনেই হবে বলে জানিয়েছে সিবিএসই। আগামী ২৬ এপ্রিল থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর টার্ম-২ বোর্ড পরীক্ষা আয়োজিত হবে।

সিবিএসই বিবৃতি জারি করে জানিয়েছে, বিভিন্ন স্টেকহোল্ডারদের (Stakeholders) সঙ্গে আলোচনার পরে এবং দেশের করোনা (Covid 19) মহামারী পরিস্থিতি বিবেচনা করে বোর্ড ২ টি পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-বিজেপির অন্দরে প্রবল বিদ্রোহের মাঝেই এবার লকেট-শান্তনুর বৈঠকে বাড়ছে জল্পনা

কয়েকদিন আগে টার্ম ১-এর ফলাফলের তারিখ সম্পর্কিত ভুয়ো বিজ্ঞপ্তি এবং টার্ম ২ পরীক্ষা সম্পর্কে ভুল তথ্য নিয়ে ছাত্র-ছাত্রীদের সতর্ক করেছে বোর্ড। টার্ম-২ পরীক্ষার (CBSE Term 2 Date) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা সম্পর্কিত যে কোনও তথ্য বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যাচাই করার পরেই তা বিশ্বাস করা উচিত।

টার্ম-১ প্রশ্নপত্রে শুধু অবজেকটিভ বা মাল্টিপল চয়েসের প্রশ্ন ছিল। কিন্তু টার্ম-২ পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ছোটো প্রশ্ন এবং বিষয়ভিত্তিক ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে।

 

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...