Tuesday, April 28, 2026

High Court: বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: হাইকোর্ট

Date:

Share post:

বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বৃহস্পতিবার, একটি মামলার প্রেক্ষিতে এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি উচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন কোনও রকম অশান্তির ঘটনা ঘটলে তার দায় সরাসরি বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনারের উপর।

আরও পড়ুন:পটাশপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযুক্ত বিজেপি সমর্থক

বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কি না সে বিষয়ে ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের DG ও IG-র সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 48 ঘণ্টার মধ্যে কমিশনের তরফ বিধাননগর পুরভোটে বাহিনীর প্রয়োজন কিনা তা জানাতে হবে। তবে একই সঙ্গে বলা হয়েছে যদি পুরভোটের দিন কোনও অশান্তির ঘটনা ঘটে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারের।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...