Saturday, May 16, 2026

Mamata On Yogi: সরকারি বাড়ি প্রকল্পে উত্তর প্রদেশের দ্বিগুণ বাড়ি দেওয়া হয়েছে বাংলায়: তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেশি বাড়ি দেওয়ার মিথ্যে দাবি করছে উত্তর প্রদেশের সরকার। তথ্য দিয়ে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যোগী রাজ্যে প্রচারের ঢক্কানিনাদ। কিন্তু আসলে কাজ হয়েছে অনেক কম। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের জমির পাট্টা দেওয়ার অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। কয়েকদিন আগই অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হয়ে প্রচারে উত্তর প্রদেশে (Uttar Pradesh) গিয়েছিলেন মমতা। তিনি বলেন, সেখান ওরা বলছে ৪১ লক্ষ বাড়ি দিয়েছে। অর্থাৎ “উত্তর প্রদেশের জনসংখ্যা ২৪ কোটিতে ৪১ লক্ষ বাড়ি দিয়েছে ওরা। আর আমরা ১১ কোটিতে জনসংখ্যায় ৪৫লক্ষ বাড়ি দিয়েছি। আরও আড়াই লক্ষকে দিচ্ছি। ওদের সমবচেয়ে বেশি বাড়ি দেওয়ার দাবি মিথ্যে। অঙ্ক, তথ্য প্রমাণ কথা বলবে”।

মমতা অভিযোগ করেন, বিজেপিশাসিত বলে উত্তর প্রদেশকে প্রাপ্য টাকা সময় মতো দেয়। অথচ বাংলা এখনও তাদের বরাদ্দ ৯-১০হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে পায়নি বলে অভিযোগ করেন মমতা।

এরপরেই নাম না করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সরব হন মমতা। বলে, গেরুয়া পরলেই যোগী হওয়া যায় না। লোভ, ভোগ, হিংসা ছাড়তে হয়। সন্ন্যাসী ছিলেন রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দের মতো মানুষ।

 

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...