Wednesday, June 24, 2026

লতা মঙ্গেশকরের স্মরণে মুম্বইয়ে সঙ্গীত অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের

Date:

Share post:

গত রবিবার প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বৃহস্পতিবার সকালে নাসিক পৌঁছে গিয়েছিলেন প্রয়াত গায়িকার পরিবারের সদস্যরা। গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন লতার বোন গায়িকা আশা ভোঁসলে, তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর। এবার লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার (Uddhav Thackeray Government)। কিংবদন্তি গায়িকার (Lata Mangeshkar) স্মরণে মুম্বইয়ে একটি সঙ্গীত অ্যাকাডেমি (Music Academy) তৈরি হবে বলে জানানো হয়েছে।

বুধবার মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) তরফে ঘোষণা করা হয়েছে, গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) স্মরণে মুম্বইয়ে (Mumbai) একটি আন্তর্জাতিক মানের সঙ্গীত অ্যাকাডেমি (Music Academy) তৈরি হবে। আনুমানিক ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্মৃতিসৌধটি ২.৫ একর জুড়ে মুম্বই বিশ্ববিদ্যালয়ের কলিনা ক্যাম্পাসে তৈরি হবে এই সঙ্গীত অ্যাকাডেমি। লতা মঙ্গেশকরের অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বজুড়ে। তাঁর প্রয়াণের পর দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও শোকজ্ঞাপন করা হয়েছিল। কোকিলকণ্ঠীর স্মরণে তাই খুব শীঘ্রই এই সঙ্গীত অ্যাকাডেমি তৈরি করতে চলেছে উদ্ধব ঠাকরের সরকার।

আরও পড়ুন: হিজাব বিতর্কে মুসলিম ছাত্রীর পাশে RSS, মহিলাকে ঘিরে ”জয় স্লোগান” স্লোগানের বিরোধিতাও

ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh CM Shivraj Singh Chouhan) ঘোষণা করেছেন, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের জন্মস্থান হিসেবে ইন্দোরে সঙ্গীত অ্যাকাডেমি এবং একটি মিউজিয়াম তৈরি হবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...