Friday, June 26, 2026

হিজাব বিতর্কে মুসলিম ছাত্রীর পাশে RSS, মহিলাকে ঘিরে ”জয় স্লোগান” স্লোগানের বিরোধিতাও

Date:

Share post:

(তারা অপরাধ করেছে। সংবিধান বিরোধী কাজ করছে। ছাত্রীর মৌলিক স্বাধীনতায় এমন হস্তক্ষেপকে সমর্থন করে না RSS)

 

হিজাব বিতর্কে (Karnataka Hijab Row) নয়া আকর্ষণীয় মোড়। এবার কর্ণাটকের কলেজ ছাত্রী বিবি মুসকান খানের (Bibi Muskan Khan) পাশে দাঁড়াল খোদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)। মুসকানকে ঘিরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছে তাঁদের বিরুদ্ধে তোপ দাগল RSS-এর মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (Muslim Rashtriya Manch)।
RSS-এর দাবি, পর্দা-প্রথা ভারতীয় সংস্কৃতিরই একটা অঙ্গ। যে কলেজ ছাত্রী হিজাব পড়েছে, সে কোনও অন্যায় করেনি। ভারতীয় সংস্কৃতিকেও অপমান-অবমাননা করেনি।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের (Muslim Rashtriya Manch) দায়িত্বে থাকা অনিল সিংয়ের কথায়, “RSS ওই কলেজ ছাত্রীর পক্ষে রয়েছে। সে আমাদের মেয়ে, আমাদের বোনের মতো। সবরকম ভাবে তাঁর পাশে রয়েছি আমরা।”

যারা হিজাব পরার বিরোধিতা করে ছাত্রীটিকে হেনস্থা করেছে, RSS-এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (Muslim Rashtriya Manch) শাখা তাদের নিন্দা করেছে। এমন কাজ হিন্দু সংস্কৃতি-বিরোধী। তারা অপরাধ করেছে। সংবিধান বিরোধী কাজ করছে। ছাত্রীর মৌলিক স্বাধীনতায় এমন হস্তক্ষেপকে সমর্থন করে না RSS.

এমন ঘটনার তীব্র বিরোধীতা করে RSS নেতা অনিল সিং বলেন, “গেরুয়া উত্তরীয় পরে একজন মহিলাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া কোনও মহত্বের কাজ নয়। আমরা এই ঘটনা মেনে নেবো না। এটা হিন্দুত্ব সংস্কৃতি-বিরোধী। পর্দাপ্রথা ভারতীয় সংস্কৃতি অঙ্গ। স্বেচ্ছায় হিন্দু মহিলারাও পর্দাপ্রথা মেনে চলতে পারেন। সেই স্বাধীনতা দিয়েছে সংবিধান। বরং ছাত্রীকে যাঁরা হেনস্থা করেছে, তারাই সংবিধান বিরোধী।”

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...