Tuesday, June 23, 2026

Prasidh Krishna: দলের হয়ে সেরা পারফরম্যান্স করতে পেরে খুশি প্রসিদ্ধ

Date:

Share post:

বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৪৪ রানে হারিয়ে তিন ম‍্যাচের একদিনের সিরিজ নিজের দখলে করেছে ভারতীয় দল ( India Team)। সিরিজের ফলাফল ২-০। দ্বিতীয় একদিনের ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত একা শেষ করে দিয়েছেন ভারতীয় বোলার প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। ৪ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা তিনি। একাই কাঁপিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব‍্যাটিং লাইন। কোন মন্ত্রে এত সাফল‍্য? ম‍্যাচ শেষে জানালেন প্রসিদ্ধ। পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মার ( Rohit Sharma) টোটকার কথা শোনা গেল প্রসিদ্ধের গলায়।

সাংবাদিক সম্মেলনে প্রসিদ্ধ বলেন,” যেদিন থেকে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছে সে দিন থেকে কী ভাবে ধারাবাহিক খেলা যায় সেই চেষ্টা করেছি। শুরুর দিকে মাঠের মধ্যে খুব উত্তেজিত হয়ে পড়তাম। অনেক কিছু মাথার মধ্যে চলত। অনেক নতুন কিছু করার চেষ্টা করতাম। ফলে সে ভাবে সফল হতে পারিনি। এখন অনেক পরিণত হয়েছি। এক সঙ্গে অনুশীলন করতে করতে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়েছে। মাঠে কী করতে হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাই এই সাফল্য এসেছে।”

অধিনায়ক রোহিত শর্মার টোটকাও যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কাজে এসেছে, সেকথা জানাতে ভুললেন না প্রসিদ্ধ। এই নিয়ে প্রসিদ্ধ বলেন,” রোহিত অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। তাই ওর কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভাল লাগছে। মাঝে মাঝে পরামর্শ দেন কী করা উচিৎ। সেই মত নেটে পরিশ্রম করি। তার ফল পেয়েছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...