Saturday, March 14, 2026

Sc EastBengal: টাকা পাননি সাত ফুটবলার, ট্রান্সফার ব্যানের মুখে ইস্টবেঙ্গল

Date:

Share post:

খারাপ সময় কাটছে না এসসি ইস্টবেঙ্গলের (Sc EastBengal)। একেই চলতি আইএসএলে (Isl) এখনও পর্যন্ত একটিতে জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। তারওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়াল সাত ফুটবলারের প্রায় দেড় কোটি টাকার বকেয়া, যা না মেটালে শাস্তি স্বরূপ আগামী তিনটি ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল।

আবারও ট্রান্সফার ব্যানের গেরোয় পড়ল এসসি ইস্টবেঙ্গল। গত কয়েক মাস আগে একাধিক প্রাক্তন ফুটবলারের বকেয়া বেতন না দেওয়ায় শাস্তির মুখে পড়েছিল ইস্টবেঙ্গল। আর এবার আবারও একই পরিস্থিতির মুখে পড়ল লাল-হলুদ ক্লাব। এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আবারও একটি চিঠি এসেছে এসসি ইস্টবেঙ্গলের কাছে, যেখানে সাতজন ফুটবলারের বকেয়া এক কোটি ৪২ লক্ষ টাকা বেতন দিয়ে দেওয়ার জন‍্য। এবং তা না দিলে পরের তিন ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞার মুখে পড়বে ইস্টবেঙ্গল।

কেভিন লোবো, রিনো অ্যান্টো, সিকে বিনিথ, ইউজিনসেন লিংডো, গিরিক খোসলা, কিগান পেরেরা ও অনিল চৌহান এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ নিয়ে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন। তাঁরা ২০২০ সালে ইস্টবেঙ্গলে সই করেন। সেই বছর সেপ্টেম্বরে শ্রী-সিমেন্ট লাল-হলুদের দায়িত্ব নেয়। কিন্তু ক্লাব বা শ্রী সিমেন্ট কেউই এই সাত ফুটবলারের বকেয়া টাকা এখনও মেটায়নি। বিষয়টি পিএসসি-তে যায়। তাদের মোট এক কোটি ৪২ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে। এবং এই টাকা যদি ৪৫ দিনের মধ্যে ফেরত না দিতে পারে ইস্টবেঙ্গল, তবে আগামী তিনটি ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞার মুখে পড়বে তারা। আর এর জেরে দেশি-বিদেশি কোনও ফুটবলারই সই করাতে পারবে না ইস্টবেঙ্গল।

এদিকে এই বিষয় নিয়ে শ্রী সিমেন্টের এক কর্তা বলেন,” ফুটবলারদের এই বকেয়া টাকা আমরা দায়িত্বে আসার আগে থেকে রয়েছে। এটা পুরনো দায়। আমাদের ঘাড়ে চেপেছে। আমরা পিএসসি-র রায় জানার সঙ্গে সঙ্গে তা পুনর্বিবেচনার জন্য আবেদন করে চিঠি পাঠিয়ে দিয়েছি। দেখা যাক, ফেডারেশন কী সিদ্ধান্ত নেয়।”

আরও পড়ুন:Prasidh Krishna: দলের হয়ে সেরা পারফরম্যান্স করতে পেরে খুশি প্রসিদ্ধ

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...