Monday, March 16, 2026

CAB: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে দর্শক অনুমতি চেয়ে বিসিসিআইকে চিঠি সিএবির

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজের ( India-West Indies) তিন ম‍্যাচের টি-২০( T-20)  সিরিজের আসর বসতে চলেছে ইডেন গার্ডেন্সে ( Eden Gardens)। সেই সিরিজে বিসিসিআইয়ের ( Bcci) কাছে দর্শকদের প্রবেশ করতে দেওয়ার অনুমতি চাইল সিএবি (CAB)। বৃহস্পতিবার সিএবি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বোর্ডের কাছে আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দিয়েছেন আমেদাবাদের মত কলকাতার ইডেন্স গার্ডেন্সও দর্শকশূন‍্য স্টেডিয়ামে সিরিজ আয়োজন করা হবে। তবে শহরে সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ায় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়ার অনুমতি চায় সিএবি। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে বলে জানান হয় সিএবির পক্ষ থেকে। সিএবির আশা, অন্তত কিছু সংখ্যক হলেও ইডেনে দর্শক প্রবেশের অনুমতি মিলবে। এখন বোর্ডের উত্তরের অপেক্ষায় সিএবি।

উল্লেখ্য গত শুক্রবারই এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “সরকারি ভাবে জানিয়ে দিতে চাই, আমরা ইডেন গার্ডেন্সে তিনটি টি-২০ ম্যাচের জন্য কোনও দর্শককে প্রবেশ করতে দিচ্ছি না। সাধারণ মানুষকে কোনও টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র সিএবি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেওয়া হবে। দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের সুরক্ষার সঙ্গে আপস করতে পারব না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের ছাড়পত্র আমরা পেয়েছি। কিন্তু বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।”

আরও পড়ুন:Eden: ইডেনে ফ্লাডলাইটের আধুনিকীকরণ, জানাল সিএবি

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...