Sunday, May 17, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে দর্শক অনুমতি চেয়ে বিসিসিআইকে চিঠি সিএবির।বৃহস্পতিবার সিএবি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বোর্ডের কাছে আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২) ইডেনে ফ্লাডলাইটের আধুনিকীকরণ, জানাল সিএবি। বর্তমানে ইডেন গার্ডেন্সে ফ্লাডলাইটে রয়েছে মেটাল হ্যালাইড। তার বদলে চারটি বাতিস্তম্ভে লাগানো হবে এলইডি। জানান হল সিএবির পক্ষ থেকে।

৩) এখনও জ্বর রয়েছে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। সুরজিৎ সেনগুপ্তের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। তাঁর মুত্র নির্গমন আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানান হল হাসপাতালের তরফ থেকে।

৪) বিস্ফোরক অজিঙ্কে রাহানে। নাম না করেই বিরাট কোহলির বিরুদ্ধেই তোপ দাগলেন জিঙ্কস।’আমি জানি আমি কি করেছি অস্ট্রেলিয়া সিরিজে এবং আমার স্বভাবে নেই বাইরে গিয়ে কৃতিত্ব নেওয়ার’, বলেন রাহানে।

৫) টাকা পাননি সাত ফুটবলার, ট্রান্সফার ব্যানের মুখে ইস্টবেঙ্গল। সাত ফুটবলারের প্রায় দেড় কোটি টাকার বকেয়া, যা না মেটালে শাস্তি স্বরূপ আগামী তিনটি ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:CAB: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে দর্শক অনুমতি চেয়ে বিসিসিআইকে চিঠি সিএবির

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...