Saturday, March 14, 2026

Entertainment: বড়পর্দায় ‘শক্তিমান’! ফিরছে ৯’ এর দশকের নস্টালজিয়া

Date:

Share post:

‘গরমের ছুটিতে হোমওয়ার্কের (homework) কড়াকড়ি। একটু ছাড় মানেই টেলিভিশনে (television) ‘ছুটি ছুটি’। সাথে পাল্লা দিয়ে সুপারহিরোদের (super hero) দাপাদাপি। হলি জগতে যতই থাক সুপারম্যান , আমাদের ছিল ভীষণ প্রিয় ‘শক্তিমান’ (Shaktiman) । এবার ‘ পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর ওঙ্কারনাথ শাস্ত্রী এবার বড় পর্দায় আসতে চলেছেন। প্রথম ভারতীয় সুপারহিরো (super hero) এবার সিনেমায় আসছেন, এমনটাই জানাচ্ছেন, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

আরও পড়ুনঃ রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে প্রস্তাব পেশ তৃণমূলের

সিনেমায় ‘শক্তিমান’ (Shaktiman)? কথাটা শুনেই একরাশ আলোর ঝলকানি ন’য়ের দশকে বড় হওয়া ছেলে মেয়েদের চোখে মুখে। এই সিরিয়াল করেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছিলেন ‘ শক্তিমান’ (Shaktiman) চরিত্রের মূল অভিনেতা মুকেশ খান্না(Mukesh Khanna)। বৃহস্পতিবার রাতে একটি টুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। সেখানেই সিনেমার প্রথম ঝলক শেয়ার করে তিনি লিখেছেন, “এই বার শক্তিমান (Shaktiman) আসতে চলেছে বড় পর্দায়। আদপে ট্রিলোজির আকারে তৈরি হবে এই সিনেমা।”

আরও পড়ুনঃ Ranbir Kapoor- Alia Bhatt : গোপনে বিয়ে সেরে ফেললেন রণবীর-আলিয়া ?

সাল ১৯৯৭, তারিখটা ছিল ১৩ সেপ্টেম্বর। ভারতের প্রথম অনস্ক্রিন সুপারহিরো ‘শক্তিমান’ এর পথ চলা শুরু। প্রায় টানা আট বছর ওই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়। ‘ কিলবিশ’ এর সাথে শক্তিমানের লড়াই দেখতে দেখতে বড় হয়েছে কত শৈশব। শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছিল ২৭ মার্চ, ২০০৫। সেই ইমোশন আবার ফিরছে। এবার আরও বড় আকারে। মূখ্য ভূমিকায় কে থাকবেন? শক্তিমানের নাম ভূমিকায় অভিনয় করা মুকেশ খান্নাকেই কি আবার দেখবেন দর্শক? উত্তরটা সম্ভবত না। বয়সের কারণে চিত্রনাট্যের দাবি মেনে হয়তো মুকেশ অভিনয় করতে পারবেন না। তাহলে কি বলিউডের কোনও ‘খান’ থাকছেন? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মুকেশ খান্নাকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ওই ছবির প্রধান প্রযোজক সোনি পিকচারস।

এখন প্রশ্ন, ভারতীয়দের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া ন’য়ের দশকের সুপারহিরো আরও একবার তার ম্যাজিক দেখাতে পারবে? উত্তর দেবে সময়।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...