Saturday, May 16, 2026

Kunal Ghosh:মুকুল রায়কে গ্রেফতার করতে হবে, বিস্ফোরক ট্যুইটে কুণালের দাবি

Date:

Share post:

শুক্রবার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুল রায় দলবদল করেননি বিজেপিতেই আছেন। এব্যাপারে প্রামাণ্য কোনও জোরদার তথ্য তাঁর হাতে না আসাতেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষ একটি ট্যুইট করেন। এই ট্যুইটে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সারদা-নারদায় জড়িত মুকুল রায়। CBI-এর উচিত তাঁকে অবিলম্বে গ্রেফতার করে তাঁর সঙ্গে মুখোমুখি আমায় জেরায় বসানো।


আরও পড়ুন:রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে প্রস্তাব পেশ তৃণমূলের

কেন এই আক্রমণ কুণালের?কুণাল জানিয়েছেন, এই দাবি আমি বহুদিন থেকে করে আসছি। পাশাপাশি এই দাবি আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে করছি না। এই দাবি ব্যাক্তি কুণালের। সারদা মামলায় যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল,তার মূল চক্রী ছিলেন মুকুল রায়। তার চক্রান্তের কারণেই কোনও অন্যায় না করেও আমাকে দীর্ঘ হয়রানি সহ্য করতে হয়েছে। সেদিন যারা মূল চক্রী ছিল, তারা নিরাপদে থাকবে আর আমাকে দিনের পর দিন কোর্টের শুনানিতে হাজির থাকতে হবে, এটা একসঙ্গে চলতে পারে না।


পাল্টা প্রশ্ন ছিল, এতদিন পরে কেন ফের এই দাবি তুললেন? কুণাল জবাবে বলেছেন, খোঁজ নিয়ে দেখুন, বিগত কয়েকদিন ধরে আমাকে এই সংক্রান্ত মামলায় দীর্ঘক্ষণ কোর্টে থাকতে হয়েছে। এবং এই মামলা লড়তে গিয়ে আমি কোনও মহলের কোনওরকম সাহায্য চায়নি বা নিইনি। মাথা উঁচু করে চক্রান্তের বিরুদ্ধে লড়াই করছি এবং দিনের শেষে জানি সত্যেরই জয় হবে। আর ঠিক এই কারণেই আমি CBI-কে চিঠি দিয়েছি। চিঠিতে দাবি জানিয়েছি,মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় বসানো হোক। সারদা মামলার মূল চক্রান্তকারীদের গ্রেফতারের জন্য এর আগে রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জেরাতেও CBI-কে সাহায্য করেছি, এক্ষেত্রেও তদন্তে সাহায্য করতে প্রস্তুত।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...