Sunday, May 3, 2026

ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, দিনের শেষে ৭৭৩ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৮,১৫২.৯২ (⬇️ -১.৩১%)

🔹নিফটি ১৭,৩৭৪.৭৫ (⬇️ -১.৩১%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও এদিন ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার। শুক্রবার বাজার খোলার পর হুরমুড়িয়ে নামে বাজার। দিনের শেষে ৭৭৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ২৩১ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৭৭৩.১১ পয়েন্ট বা -১.৩১ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৮,১৫২.৯২। এনএসই নিফটি (NSE Nifty) -২৩১.১০ পয়েন্ট বা -১.৩১ শতাংশ নেমে হয়েছে ১৭,৩৭৪.৭৫। যদিও লাগাতার ধাক্কা খাওয়া বাজার বাজেট ঘোষণার পর ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...