Saturday, March 14, 2026

টিটাগড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ বছরের শিশু

Date:

Share post:

টিটাগড় (Titagarh) থানার অন্তর্গত এমজি রোড (MG Road) পুরানো বাজার এলাকায় আচমকা বিস্ফোরণ (Blast)। শনিবার, এলাকার বিশ্বকর্মা মন্দিরের পিছনদিকে খেলছিল ৪ বছরের শিশু। হঠাৎই বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তার হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে (R G Kar Hospital) স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: ভাটপাড়ায় অর্জুন-শিবিরে বড় ধাক্কা, টিকিট পেয়েও বিজেপি ছাড়লেন সাংসদের ঘনিষ্ঠ আত্মীয়রা

ঘটনাটিকে (Blast) কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ওই স্থানে বোমা কোথা থেকে এলো? এবিষয়ে পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক-বিরোধীরা। কী করে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।

 

spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...