Saturday, May 16, 2026

Hijab issue: হিজাব বিতর্কে কর্নাটক সরকারকে সমর্থন কেরলের রাজ্যপালের

Date:

Share post:

দেশ জুড়ে তোলপাড় হিজাব বিতর্ক (Hijab Controversy)। এর মাঝেই ইন্ধন জোগালেন কেরলের রাজ্যপাল (Governor of Kerala)। শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারে হিজাব নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করলেন আরিফ মহম্মদ খান( Arif Mohammad Khan)। তিনি বলেন, শিখ ধর্মে পাগড়ির মতো হিজাব ইসলাম ধর্মের অঙ্গ নয়।

সম্প্রতি কর্নাটকে (Karnataka) হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বারবার অশান্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস, উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এরপর শনিবার কেরলের রাজ্যপাল(Governor of Kerala) কোরানের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, হিজাব (Hijab) ইসলাম ধর্মের অঙ্গ নয়।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই হিজাব বিতর্ক সংবাদের শিরোনামে উঠে এসেছে। হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। তাঁরা গেরুয়া ওড়না পরে মাঠেও নেমেছেন। এরপর থেকেই বিতর্ক আরো জোরালো হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। শনিবার এক সাক্ষাৎকারে কেরলের রাজ্যপাল বলেন, ‘‘হিজাব ইসলামের অঙ্গ নয়। কোরানেও হিজাবের উল্লেখ রয়েছে মাত্র সাত বার। এর সঙ্গে মহিলাদের পোশাকের কোনও সম্পর্ক নেই। এটি ‘পর্দার’ সঙ্গে সম্পর্কিত। যায় অর্থ আপনি যখন কথা বলবেন, তার মাঝে একটি ‘পর্দা’ থাকা উচিত।’’

উল্লেখ্য, এই হিজাব বিতর্কে বারবার উঠে এসেছে শিখদের পাগড়ি পরার বিষয়টিও। আরিফ মহম্মদ খান অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে পাগড়ি হল শিখদের ধর্মের অঙ্গ। কিন্তু হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়। তাহলে কি এই ইস্যু উদ্দেশ্য প্রণোদিত ? মুসলিম নারীদের অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার ভয়ংকর ষড়যন্ত্র? কেরলের রাজ্যপাল এ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তাঁর বক্তব্যে সেরকমই ইঙ্গিত পাওয়া যায়।

 

 

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...