Sunday, March 15, 2026

Babul-Tathagata: তথাগতর টুইটের মোক্ষম জবাব বাবুলের

Date:

Share post:

নিজের দল বা বিরোধী- সবাইকে টুইটে কটাক্ষ করেন তথাগত রায় (Tathagata Ray)। বিরোধীদের তো বটেই দলের নেতাদের কথায় কথায় আক্রমণ করে বসেন বর্ষীয়ান বিজেপি (Bjp) নেতা। বিরোধী শিবিরে যাওয়ার পরে তথাগত নিশানায় বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তবে, সেই খোঁচার মোক্ষম জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়ও।

রবিবার সকালে তথাগত রায় নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন, “আমার একটু দুঃখই হচ্ছে। ছেলেটাকে আমি ভালবাসতাম। ওঁর বাড়িতে গিয়েছি, খেয়েছি, ওঁর বাবার সঙ্গে গল্প করেছি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়-রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই। বোকাটা যদি একবার আমাকে জিজ্ঞেস করত!” তথাগত টুইটের কারণ হল, তৃণমূলে (Tmc) যোগ দিয়েও এখনও গুরুত্বপূর্ণ পদ না পাননি বাবুল।

এর পাল্টা জবাব দিতে নিজের টুইটার হ্যান্ডেলের ভিডিও বার্তা পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। সেখানে বর্ষীয়ান বিজেপি নেতাকে মোক্ষম খোঁচা দিয়েছেন বাবুল। বলেন, “আপনি যা বলেছেন তা ঠিক। আপনি আমার বাড়ি এসেছেন। একবার নয় একাধিকবার এসছেন। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আমার বাবার সঙ্গে গল্প করেছেন। তাই আগে দলবদল করার পরে আপনি আমায় যে ভাষায় আক্রমণ করেছিলেন তাতে আমি আপনাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। সঠিক সিদ্ধান্ত বলে কিছু হয় না। সিদ্ধান্ত নেওয়ার পর তা সঠিক করে দেখাতে হয়।” এরপর রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বাবুল সুপ্রিয় বলেন, “আমি চ্যালেঞ্জ স্বীকার করলে জয়ী হয়ে দেখাই। আমি প্রার্থনা করি যেন আপনি শতায়ু হন, তাহলে আমার সিদ্ধান্ত যে ভুল নয়, তার প্রমাণ পেয়ে যাবেন।”

আরও পড়ুন- প্রসঙ্গ বিধানসভা: স্ট্যালিনকে টুইটারে জবাব রাজ্যপালের, ফের জুড়লেন মমতাকে

বিরোধীদের পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের একসময় নিশানা করতেন তথাগত রায়। তারপরে নিজেই জানিয়েছিলেন, এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। যদিও তারপরেও খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা। নেতৃত্ব তবে বাবুলের থেকে এরকম জবাব পাওয়ার পরে তথাগত এবার কী উত্তর দেন, আদৌ কোনও উত্তর দেন কি না সেটাই দেখার।

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...