Sunday, April 26, 2026

Sabyasachi: জয়ের পরে কালীঘাটে মমতাকে প্রণাম করে সস্ত্রীক অভিষেকের বাড়ি সব্যসাচী দত্ত

Date:

Share post:

বিধানসভা পুরভোটে বিপুল জয়ের পরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গেলেন তৃণমূলের জয়ী নেতা সব্যসাচী দত্ত। বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

বিধাননগর পুরভোটে বিপুল জয়ের পরেই বাড়ি গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) প্রণাম করে এলেন তৃণমূলের জয়ী কাউন্সিলর সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta)। দলনেত্রীর আশীর্বাদ নেন তিনি। উপহার দেন শাড়ি।

সেখান থেকে সস্ত্রীক সব্যসাচী যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) বাড়ি। সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অভিষেকের মাকে প্রণাম করেন।

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো জানান, বিধাননগরের মেয়র কে হবেন সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন। তবে, ফল ঘোষণার পরে সব্যসাচী দত্ত বলেন, নেত্রী যাঁকে দায়িত্ব দেবেন তিনিই বিধাননগরের মেয়র হবেন। তবে, সব্যসাচীর কথায় বিধাননগরের মেয়রের নামও মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ও অভিষেকের সঙ্গে দেখা করে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী সব্যসাচী দত্তের বাড়ি যান সব্যসাচী। সেখানে সৌজন্য বিনিময় করেন।

এদিন, ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়়ি যান বিধাননগরে তৃণমূলেরজয়ী প্রার্থী কৃষ্ণা চক্রবর্তীও।

 

 

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...