Tuesday, June 9, 2026

Sc EastBengal: কেরলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

সোমবার আইএসএলের( ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল (SC EastBengal)। প্রতিপক্ষ কেরলা ব্লাস্টার্স এফসি( kerala blasters fc)। এই মুহুর্তে ১৬ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে লাল-হলুদ। কেরলা বিরুদ্ধে ঘুরে দাঁরাতে মরিয়া মারিও রিভেরার দল। আইএসএলের শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে দল। কিন্তু লিগে নিজেদের বাকি চার ম্যাচে সম্মানরক্ষার লড়াইয়ে নামবে এসসি ইস্টবেঙ্গল। নিজেদের হারানোর কিছু না থাকায় শেষ চারের লড়াইয়ে থাকা দলগুলোর পথের কাঁটা হতে চায় লাল-হলুদ ব্রিগেড।

সোমবার মারিও রিভেরার দলের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা কেরালা ব্লাস্টার্স। লিগ টেবলে পাঁচ নম্বরে থেকে শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে রয়েছে তারা। কেরলের মতো চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা দলগুলিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও বললেন, ‘‘লিগের উপরের দিকের দলগুলো এখন আমাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করে না। কারণ, আমাদের এখন হারানো কঠিন। আমি নিশ্চিত, বিপক্ষ দল সেটাই মনে করে। তাই কেরল ম্যাচ জেতা ছাড়া আর কিছু ভাবছি না। ওদের দলে ভারসাম্য আছে। তবু যে কোনও পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই।’’

দলে নতুন করে চোট-আঘাত থাবা বসিয়েছে। অ্যান্তোনিও পেরোসেভিচ ও মার্সেলো রিবেইরার অল্প চোট রয়েছে। তবে দু’জনকে কেরলের বিরুদ্ধে পাবেন বলে আশা করছেন ইস্টবেঙ্গল কোচ। জ্যাকিচাঁদ সিং দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে। মণিপুরী উইঙ্গারকেও কেরলের বিরুদ্ধে খেলাতে পারেন মারিও। চোট সারিয়ে ফিট স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান সোতা। লাল-হলুদ কোচ বললেন, ‘‘অনেকে ফিট। আবার কয়েকজন চোটের জন্য খেলতে পারবে না। তবে টানা বায়ো বাবলে থেকে মানসিক চাপে রয়েছে কয়েকজন। অনেক প্রতিকূলতার মধ্যেই আমাদের খেলতে হচ্ছে। তবু অজুহাত না দিয়ে আমরা সেরা ফুটবলটাই প্রতি ম্যাচে খেলতে চাইছি।’’

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...