Sunday, June 7, 2026

রাজ্যপাল ইস্যুতে রাওয়ের সঙ্গেও কথা, গোয়ায় ভাল কাজ হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যপালের অসাংবিধানিক আচরণ। এক্তিয়ার বহির্ভূত পদক্ষেপ। অগণতান্ত্রিক কাজ। এর বিরুদ্ধে ইতিমধ্যে অবিজেপি রাজ্যগুলি জোট বাঁধতে শুরু করেছে। সে প্রসঙ্গে সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বললেন, স্ট্যালিনের সঙ্গে কথা হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথা হয়েছে। এটা করতেই হবে। যূথবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ চাই। এরা ফেডারাল স্ট্রাকচার ভেঙে দিচ্ছে।

আরও পড়ুন:যোগী নয় ও ভোগী, প্রথম দফায় ৫৭-তে ৩৭ আসন পাবে সপা: পাল্টা জানালেন মমতা

গোয়ায় ভোটপর্ব চলছে। গোয়ার ফল কী হবে? মুখ্যমন্ত্রী বলেন, গোয়ায় আমরা এই প্রথমবার গিয়েছি। সংগঠন তৈরি করতে তো সময় লাগবে। তবে খুব ভাল কাজ হয়েছে অভিষেকের নেতৃত্বে। ডেরেক, মহুয়া, সুস্মিতারাও কাজ করেছে। গোয়ায় এবার আমাদের সাফল্য, ঘরে ঘরে মানুষ তৃণমুল কংগ্রেস নামটা জেনে গিয়েছে। তবে ওখানে বিধায়ক কেনাবেচা হয়। সেটা তো মানুষ দেখেছেন ২০১৭ সালে। কাদের সরকার তৈরি করার কথা, কে করছে! এবার তেমন কিছু হবে না আশা করি। আমাদের ভালই ফল হবে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...