Thursday, May 14, 2026

Goutam Dev-Siliguri :  বৃত্ত সম্পূর্ণ হলো, দিদির উন্নয়নের স্বপ্নকে নিয়ে এগিয়ে যাব : গৌতম দেব

Date:

Share post:

শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তিন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গৌতম দেবকে শিলিগুড়ির পরবর্তী মেয়র হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই বিপুল জয়ের পর গৌতম দেব জানালেন, একটা বৃত্ত সম্পূর্ণ হল। সারা রাজ্যে নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের ধারা বয়ে গেলেও শিলিগুড়িতে কেন তা হচ্ছে না তা নিয়ে একটা খারাপ লাগা ছিল। শিলিগুড়িতে জয় কেন অধরা তা নিয়ে একটা চিন্তা ছিল । কিন্তু এবার বৃত্ত সম্পূর্ণ হল। মমতাদি আমার জীবনের আদর্শ । আমার ধ্রুবতারা। শিলিগুড়ির উন্নয়ন নিয়ে দিদির স্বপ্নকেই আমি পূরণ করতে চাই।

শিলিগুড়ির মানুষের উন্নয়নের জন্য প্রচুর কাজ করতে হবে। প্রথমেই যেগুলো করা দরকার: যেমন পানীয় জলের ব্যবস্থা করা। প্রত্যেক বাসিন্দার জন্য বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করতে হবে।

 

যে সকল মানুষের পায়ের তলায় মাটি নেই, মাথার উপরে ছাদ নেই তাদের সঠিক আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।

শিলিগুড়ির নিকাশি ব্যবস্থার সুবন্দোবস্ত করতে হবে । এখানকার নিকাশি ব্যবস্থা মোটেই ভালো নয় । এটা এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা । সে দিকে আমাদের নজর থাকবে।

 

 

ট্রাফিক এখানে আর একটা বড় সমস্যা। যানবাহনের গতি বাড়াতে হবে । রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে।

সবমিলিয়ে শিলিগুড়িকে একটি প্রাণবন্ত শহর তৈরি করতে হবে সে যাতে আবার তার প্রাণ ফিরে পায় সেই ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ির মানুষের কাছে জানতে চাইব তাদের আর কী কী সমস্যা আছে। তাদের আর কী কী দাবি আছে । তার জন্য যা যা করা প্রয়োজন, সকলের কথা শুনে সেসব কাজ করা হবে । একতরফা সিদ্ধান্তে নয় , শিলিগুড়ির উন্নয়ন হবে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...