Thursday, May 14, 2026

নতুন করে সাজানো হল জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমি, ছবি পোস্ট বোর্ড সভাপতির

Date:

Share post:

নতুন করে সাজানো হল জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমি (NCA)। সোমবার টুইট করে জানানেল বিসিসিআই সভাপতি ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং বোর্ড সচিব জয় শাহ ( Jay Shsh)।

ঢেলে সাজানো হল জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমি। নতুন করে তৈরি করা হয়েছে মাঠ, স্টেডিয়াম এবং ক্রিকেটারদের থাকায় জায়গা। সোমবার বেঙ্গালুরুতে নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডের বিভিন্ন আধিকারিকরা। এদিন টুইট করে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” নতুন সাজে জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমি।”

বোর্ড সচিব জয় শাহ টুইট করে লেখেন,” বোর্ডের নতুন এনসিএ-র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। আমাদের সবার ভাবনার ফসল হিসেবে এটি একটি উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠতে চলেছে যেখানে প্রতিভার লালন-পালন করা হবে এবং দেশ থেকে ক্রিকেটার তৈরির প্রক্রিয়া বজায় রাখা হবে।”

আইপিএলের মেগা নিলামের কারণে বোর্ডের প্রায় সমস্ত কর্তাই রয়েছেন বেঙ্গালুরুতে। সোমবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধনে হাজির ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন সচিব জয় শাহ, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য প্রজ্ঞান ওঝা প্রমুখ।

আরও পড়ুন:Maxwell ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ম‍্যাক্সওয়েল

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...