Thursday, May 14, 2026

Sandhya Mukharjee: আচমকা কমেছে রক্তচাপ, ফের ICU-তে সন্ধ্যা মুখোপাধ্যায়

Date:

Share post:

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhyay Mukharjee) ফের স্থানান্তরিত করা হল আইসিইউ-তে (ICU)। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে আচমকা তাঁর রক্তচাপ কমে যায়। সঙ্গে সঙ্গেই নবতিপর সঙ্গীতশিল্পীকে ফের আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। ওষুধ প্রয়োগের পর নিয়ন্ত্রণে রক্তচাপ। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সঙ্কটজনক হলেও গীতশ্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে তাঁর তলপেটে ব্যাথা রয়েছে বলে চিকিৎসকদের জানিয়েছেন তিনি। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

কোভিড সংক্রমণের কারণে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এসএসকেএমের (SSKM) উডর্বান ওয়ার্ডে ভর্তি করা সন্ধ্যা মুখোপাধ্যায়কে। পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ছিল। বাড়িতে বাথরুম পড়ে গিয়ে তাঁর পায়ে চোটও লাগে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে বর্ষীয়ান এই বিখ্যাত সঙ্গীতশিল্পী। চিকিৎসায় সাড়া দিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে, মঙ্গলবার দিন ফের রক্তচাপ কমে যাওয়ায় চিন্তিত চিকিৎসকরা।

আরও পড়ুন- মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতা, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি উত্তরবঙ্গ

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...