Thursday, May 14, 2026

India Team: কোহলিকে নিয়ে অহেতুক লেখালেখি বন্ধ হোক, ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচের আগে বললেন রোহিত

Date:

Share post:

আগামীকাল ইডেনে ( Eden) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India-West Indies) প্রথম টি-২০( T-20) ম‍্যাচের আসর। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুড়েছে রোহিত শর্মার দল। কলকাতার মাটিতে টি-২০ সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

বুধবার ইডেনে নামার আগে একাধিক প্রশ্নের উত্তর দিলেন রোহিত শর্মা। যার মধ‍্যে অন‍্যতম হল বিরাট কোহলি প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে ব‍্যাটে শতরান নেই কোহলির। তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠা খুব অস্বাভাবিক নয়। যদিও নতুন ক্যাপ্টেন এসব মানতে নারাজ। বরং কোহলির পাশে দাঁড়ালেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” যদি আপনারা কিছুদিন লেখালেখি বন্ধ রাখেন, আমার মনে হয় তাহলেই সব সমস্যা মিটে যাবে। বিরাটকে দেখে আমার মনে হয়েছে ও দারুণ মানসিক পরিস্থিতিতে রয়েছে। ও ভারতীয় দলে এক দশকেরও বেশি সময় ধরে রয়েছে। যদি কেউ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে, তবে তারা জানে কীভাবে চাপের পরিস্থিতি সামলাতে হয়। এখন ওকে নিয়ে আলোচনা কিছু দিন বন্ধ থাকলে আমার মনে হয় ভাল হবে।”

ইডেন বরাবরই পয়া রোহিতের। ইডেনে ম‍্যাচ নিয়ে ভারত অধিনায়ক বলেন,” ইডেন গার্ডেন্স আমার খুব প্রিয় মাঠ। দলের সবাই এই মাঠে খেলতে ভালবাসে। ভারতীয় ক্রিকেটাররা ছোট থেকেই শিশিরে খেলে অভ্যস্ত। তাই শিশির পড়লে আমাদের খুব বেশি সমস্যা হবে না। আমরা শুধু ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব।”

 

 

এদিকে ইডেনে এদিন দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ররা। বল হাতে দেখা যায় দীপক চাহারকেও। যদিও এদিন অনুশীলনে আসেননি রোহিত শর্মা। এদিন ইডেনে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কথা বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও।

আরও পড়ুন:Csk: তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর দর বাড়ুক, বললেন সিএসকের এই ক্রিকেটার

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...