Thursday, May 14, 2026

IFA: প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ‍্য সরকার, বৈঠক আইএফএতে

Date:

Share post:

প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ‍্য সরকার। মঙ্গলবার এমনটাই জানান হল আইএফএ-এর ( IFA) পক্ষ থেকে। এই নিয়ে এদিন বৈঠকও হয় আইএফএতে। বাংলার প্রাক্তন ফুটবলারদের জন্য পেনশনের ব্যবস্থা করতে চলেছে আইএফএ। মঙ্গলবার প্রাক্তন ফুটবলারদের নিয়ে আইএফএতে একটি বৈঠক করেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেই বৈঠকেই প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটির নির্দেশে শর্তাবলির অন্তর্গত ফুটবলারদের নির্বাচন করা হবে জানা যায়।। জানা গিয়েছে হাজার টাকা করে ফুটবলারদের পেনশন দেবে পশ্চিমবঙ্গ সরকার। ৩১ মার্চের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে ফুটবলারদের। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন শিশির ঘোষ, রহিম নবি, অলোক মুখোপাধ্যায়, অতনু ভট্টাচার্য্য, তরুণ দে-সহ অনেকেই।

এই নিয়ে প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,” পশ্চিমবঙ্গ সরকার প্রাক্তন ফুটবলারদের হাজার টাকা করে পেনশন দেবে। সব ফুটবলারদের ফোন নম্বর বা ইমেল আইডি নেই। তাই তাদের কাছে পৌঁছনোর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা সংস্থার মাধ্যমে ফুটবলারদের কাছে পৌঁছনো হবে। আমরা চাই সকলে নাম নথিভুক্ত করুক।

আরও পড়ুন:Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...