Thursday, May 14, 2026

Mamata: গীতশ্রীকে রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা, ‘সন্ধ্যাদি’র শেষযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukharjee) প্রয়াণের খবর যখন তাঁর কাছে পৌঁছয়, তখন তিনি কোচবিহারে (Coochbehar)। সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেন সফরে কাটছাঁট করে ফিরে আসবেন কলকাতা। সেই মতো দুপুরে চিলা রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই কলকাতা (Kolkata) ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। দমদম বিমানবন্দর থেকে সরাসরি চলে যান রবীন্দ্র সদনে (Rabindra Sadan)। সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান তিনি।

মুখ্যমন্ত্রী কথা বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্যা সৌমী গুপ্ত-সহ পরিবারের লোকেদের সঙ্গে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন, মালা রায়, সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাণী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শিবাজি চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, ফুটবলার সুব্রত ভট্টাচার্য। সেখানে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী। প্রয়াণের খবর পাওয়ার পরেই শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “স্বর্ণকণ্ঠী গীতশ্রী সন্ধ্যাদির সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমি আমার অগ্রজাকে হারালাম।“ বুধবার, সকালেও কোচবিহারের অনুষ্ঠানে তিনি বলেন, সন্ধ্যাদি চলে যাওয়ায় শোকাহত, ব্যাথিত, মর্মাহত। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে।

আরও পড়ুন:১০৮টি পুরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা আছে? হাইকোর্টের প্রশ্ন রাজ্যকে

সেই মতো বিকেল সাড়ে চারটে নাগাদ সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ নিয়ে শেষযাত্রা শুরু হয়। পা মেলাল মুখ্যমন্ত্রী স্বয়ং। কেওড়াতলা মহাশ্মশানে গীতশ্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...