Wednesday, June 24, 2026

১০৮টি পুরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা আছে? হাইকোর্টের প্রশ্ন রাজ্যকে

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (West Bengal Municipal Election 2022)। তাতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা আছে? রাজ্যকে প্রশ্ন করল হাইকোর্ট‌‌ (Kolkata High Court)। বিরোধী নেতাদের অভিযোগ সম্পর্কে কী ভাবছে রাজ্য সরকার, তা মামলার শুনানিতে জানতে চায় হাইকোর্ট।

দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচি বন্ধ রাখা যায়? সে বিষয়ে তথ্য চায় আদালত (Kolkata High Court)। রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে এই মর্মে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী সোমবার মামলার শুনানি। ওইদিনই হলফনামা জমা দিতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের চার পুরনিগমের ভোটকেন্দ্রগুলির সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২ মার্চ রাজ্যের ১০৮ পুরসভার ফল ঘোষণা, বিজ্ঞপ্তি জারি কমিশনের

এর আগে কলকাতা, বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল পুরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনীর আরজি জানান বিরোধীরা। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কিনা, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলা হয়। অশান্তি হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও জানায় হাইকোর্ট। পরে রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিন নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের হাতেই তুলে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে চার পুরভোটে ব্যাপক অশান্তি করেছে শাসকদল বলেও দাবি করেন বিরোধী দলের নেতারা। তবে সে অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...