Friday, May 15, 2026

West Bengal:গ্রুপ সি: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার

Date:

Share post:

গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে এবার ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্য সরকার । সিঙ্গল বেঞ্চের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন বলে জানা যাচ্ছে । এসএসসি-র (School Service Commission)গ্রুপ ডি-র (Group D)নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতি নিয়ে সিবিআই (CBI)অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল আদালত। তারপর গ্রুপ সি (Group C) নিয়োগ বিতর্ক। গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)সিঙ্গল বেঞ্চ । ১৫ ফেব্রুয়ারি ২০২২ সেই মামলায় ৩৫০ জনের নিয়োগ বাতিল করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। পাশাপাশি ৩৫০ জনের বেতনও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে (Division Bench)গেল রাজ্য সরকার। সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য বহুদিন ধরে গ্রুপ সি নিয়োগে দুর্নীতি সংবাদের শিরোনামে। এসএসসির তরফ থেকে আগেই জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যে সুপারিশ প্রয়োজন, তা ৩৫০ জনের ক্ষেত্রে করা হয়নি। এরপরই ওই মামলায় কোনও বেনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। এরপরই তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ওই দিনই সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের তরফে বলা হয়েছে, আপাতত সিবিআই কোনও তদন্ত করতে পারবে না। ২ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন কয়েকজন গ্রুপ সি কর্মীও।

 

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...