Saturday, May 16, 2026

ধনকড়কে নিয়ে মামলা খারিজ করল হাই কোর্ট

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই রিট পিটিশন আজ, শুক্রবার সরাসরি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ‌ প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এই কথা বলেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, এই মামলায় গত ১৪ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পর রায়দান স্থগিত ছিল। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানায়, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ করতে পারে না আদালত। রাজ্যপালকে অপসারণের দাবিতে রাজ্যসভায়–লোকসভা্য সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...