Thursday, May 14, 2026

সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কাঁথি আদালতের

Date:

Share post:

কাঁথি থানার আইসি-কে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল কাঁথি মহকুমা আদালত। বুধবার আর্থিক দুর্নীতির মামলায় শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে এই এফআইআর দায়েরের নির্দেশ। জানা গিয়েছে, কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ, কাঁথি প্রভাত কুমার কলেজের ভবন তৈরির কাজে আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িত। আবু সোহেল নামে এক তৃণমূল নেতা সৌমেন্দুর বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ করেন।
অভিযোগকারী রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক । তিনি পুলিশের কাছে সৌমেন্দুর নামে অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এরপরই কাঁথি আদালতের দ্বারস্থ হন আবু সোহেল। তারপর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই তৃণমূল নেতা। পরে উচ্চ আদালতের নির্দেশে কাঁথি এসিজেএম আদালতে সৌমেন্দুর বিরুদ্ধে মামলা করেন আবু। অভিযোগ, কলেজের ভবন নির্মাণ নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। সেই সময় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। অভিযোগ, কোনও আইনি বৈধতা ছাড়াই কলেজের চারটি ভবন নির্মাণ করা হয়েছিল।
আবু সোহেলের মামলার প্রেক্ষিতে কাঁথি মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রতিমা শুক্লা কাঁথি থানার আইসিকে এফআইআর করার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৬ এপ্রিল আইসিকে আদালতে এই মামলা সংক্রান্ত রিপোর্ট পেশ করারও নির্দেশ দেন বিচারক।

সৌমেন্দু অধিকারীর দাবি, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, প্রমাণ দেওয়া হোক অভিযোগের প্রেক্ষিতে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...