Thursday, June 4, 2026

শুক্রবার গভীর রাতে জোড়াবাগানে বস্তিতে ভয়াবহ আগুন

Date:

Share post:

শুক্রবার রাতে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে ৷ এখনো পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই । তবে একজন যুবক আহত হয়েছেন। ওই বস্তিতে প্রায় ৪৫ টি পরিবার বাস করত । আগুনে পুরো বস্তিটিই প্রায় পুড়ে যাওয়ায় আপাতত গৃহহীন ওই পরিবারগুলি । জানা গিয়েছে রাত ১০.৩০ নাগাদ আগুন লাগে। প্রথমে একটি টিনের চাল থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া উঠতে দেখা যায় স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। প্রথমে একটি ইঞ্জিন আসে । কিন্তু পরে দেখা যায় আগুন প্রায় পুরো বাড়িটিকেই গ্রাস করে ফেলেছে। ফলে আরো ইঞ্জিন আসে মোট ৮টি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

 

কীভাবে ওই আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় । দমকল সূত্রে জানা গিয়েছে, মনে করা হচ্ছে কোনো একটি ঘরে হয়তো গ্যাস সিলিন্ডার লিক করে থাকতে পারে এবং সেখান থেকেই সম্ভবত এই ভয়াবহ আগুন ছড়িয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। সময়ও গড়িয়ে গিয়েছে অনেকটা।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...