Tuesday, June 23, 2026

Storm Eunice: প্রবল ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে বিধ্বস্ত ব্রিটেন, মৃত ১০, জখম বহু

Date:

Share post:

প্রবল ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে পুরোপুরি বিধ্বস্ত ব্রিটেন। এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বহু মানুষ আহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

https://fb.watch/bghqON0706/

 

শুক্রবার ঘণ্টায় ১৯৫ কিমি বেগে প্রবল বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইউনিস। ঝড়ের দাপটেএকের পর এক বাড়ির ছাদ উড়ে যায়। গাড়ি উল্টে যায়। বহু গাছও উপড়ে ভেঙে গিয়েছে। সাম্প্রতিককালে ইংল্যান্ডে এমন বিধ্বংসী ঝড় হয়েছে বলে স্থানীয় বাসিন্দারাও মনে করতে পারছেন না।

 

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লিভারপুল, আয়ারল্যান্ড, কর্নওয়াল, লন্ডন সহ দক্ষিণ ইংল্যান্ডের একাধিকএলাকা তছনছ হয়ে গিয়েছে। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গিয়েছে। পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে ইংল্যান্ডের বহু এলাকার পরিবহন ব্যবস্থা । বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা নেই। পরিষেবা সচল রাখতে কাজ করে চলেছে প্রশাসন। পাশাপাশি ত্রাণ ও উদ্ধারকাজও শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার রাত থেকেই একাধিক দেশীয় ও আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে দু’লক্ষ মানুষ আটকে পড়েছেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...