Wednesday, May 20, 2026

ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, গুরুত্বপূর্ণ ফাইল ফিরিয়ে টুইট ধনকড়ের

Date:

Share post:

ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। বিধানসভার বাজেট অধিবেশন ডাকার সুপারিশ করে ফাইল পাঠিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটা ত্রুটির অভিযোগ তুলে ফেরালেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এর কারণ ব্যাখ্যা করলেন টুইটারে। শনিবার দুপুরে টুইটে ধনকড় বলেন,‘‘বিধানসভার অধিবেশন শুরুর সুপারিশ জানিয়ে ১৭ ফেব্রুয়ারি আমার কাছে একটি ফাইল আসে। ফাইলটি মুখ্যমন্ত্রী অনুমোদন ছিল। কিন্তু মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়নি।’’ ‘সাংবিধানিক ত্রুটি’-র অভিযোগ তুলে ফাইলটি রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল।

প্রথা মেনে রাজ্যের সুপারিশেই গত সপ্তাহে বিধানসভার গত অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন রাজ্যপাল। এবার বিধানসভার বাজেট অধিবেশন ডাকার জন্য সুপারিশ করে ফাইল যায় তাঁর কাছে। কিন্তু তাতে সংবিধানের ১১৬(৩) ধারায় উল্লেখ করে ত্রুটির অভিযোগ তুলে ফেরত পাঠান ধনকড়। শুধু তাই নয়, সেটা আবার টুইট (Tweet) করে তা জানান।

আরও পড়ুন: National: প্রাক্তন সেবি কর্তার তদন্তে সাধুর হদিশ, চিত্রাকে দিয়েছিলেন সমুদ্রস্নানের প্রস্তাব!

বিষয়টি নিয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান, ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে ফের ওই সিদ্ধান্ত পাশ করিয়ে আবার তা রাজ্যপালের কাছে পাঠানো হবে।

 

Related articles

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...