Sunday, June 14, 2026

অভীকই তাঁর বান্ধবীকে ধান ক্ষেতে নিয়ে গিয়েছিল ঘুরতে, প্রোমোটার খুনে ঘনাচ্ছে রহস্য

Date:

Share post:

বারুইপুরে প্রোমোটর (Promoter Murder Case) খুনের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। গ্রেফতার করা হয়েছে এক মহিলা-সহ মোট ৩ জনকে। ধৃতরা হলেন অতনু বালা, ফনি রায় এবং মলিনা সর্দার। মৃত অভীক মুখোপাধ্যায়ের পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে।

শুক্রবার রাতে মৃত অভীকের (Abhik Mukherjee) এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই বান্ধবী ঘটনার সময় মৃতের সঙ্গে ছিলেন বলে জানা গিয়েছে। পরে তাঁকে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। ওই তরুণীর কথায়, “অভীদা আমাকে ফোন করে জিজ্ঞেস করে বেরোবি? আমি বলি ঠিক আছে। আমরা প্রায়ই বেরতাম। এরকম হবে ভাবিনি। ওই জায়গাটাতে অভীদাই আমাকে নিয়ে গিয়েছিল। ওর ধান ক্ষেত দেখতে ইচ্ছে হয়েছিল। ওখানে আমরা গল্প করছিলাম। গ্রামের লোকের হঠাৎ টর্চ জ্বালায়। আমরা পালিয়ে যাচ্ছিলাম। যেহেতু ওর বাইকটা ছিল, বাইকটা নিতে গিয়ে ও ধরা পড়ে যায়। আমাকে পায়নি।”

আরও পড়ুন-Subhendu: জনবিচ্ছিন্ন! কেন্দ্রীয় নিরাপত্তার বহর বাড়িয়ে চলেছেন শুভেন্দু, তীব্র কটাক্ষ কুণালের

খুনের ঘটনার সঙ্গে ওই তরুণীর যোগ রয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। মৃতের বাবা-মায়ের দাবি, “বলা হচ্ছে চোর সন্দেহে নাকি আমার ছেলেকে গ্রামবাসীরা খুন করেছে। এনফিল্ড নিয়ে, আট-দশ হাজার টাকার জুতো এবং সোনার চেন পরে, পকেটে ত্রিশ হাজার টাকা নিয়ে কি কেউ চুরি করতে যাবে?”

ঘটনাটি ঘটেছে বারুইপুরের (Baruipur) বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ নম্বর কলোনীতে। ল্যাম্পপোস্টে বেঁধে প্রোমোটর (Promoter Murder Case) অভীক মুখোপাধ্য়ায়কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় চুরির ঘটনা ঘটছিল। এর জেরেই ওই প্রোমটারকে চোর সন্দেহে গণপিটুনি দেন গ্রামবাসীরা। এতেই মৃত্যু হয় ওই প্রোমোটারের।

 

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...