Thursday, May 14, 2026

Assembly Election:পাঞ্জাবে শুরু ভোটগ্রহণ, উত্তরপ্রদেশে আজ তৃতীয় দফার ভোট

Date:

Share post:

দেশের পাঁচ রাজ্যে দফায় দফায় চলছে ভোটগ্রহণ। আজ পাঞ্জাবে মোট ১১৭ আসনে ১ হাজার ৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ।

আরও পড়ুন:Punjab Assembly Election 2022: রাত পোহালেই পঞ্জাবে ভোট, কোন দলের পাল্লা ভারী?

অন্যদিকে সাত দফার মধ্যে আজ উত্তরপ্রদেশে তৃতীয় দফায় মোট ১৬টি জেলায় ভোট গ্রহণ হবে। সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মূলত বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে চলছে জোর টক্কর। তৃতীয় দফায় উত্তরপ্রদেশের ৫৯টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ৬২৭ জন প্রার্থীর। ১৬টি জেলার ২ কোটিরও বেশি ভোটার রয়েছেন। তৃতীয় দফায় ভোট হচ্ছে হাথরস, ফিরোজাবাদ, ফারুখাবাদ, এটার মতো জেলায়। আজ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ভাগ্য নির্ধারণ হবে। তিনি কারহল বিধানসভা কেন্দ্রে প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিংহ বাঘেল।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...