Saturday, May 16, 2026

Alorani: ফের বিতর্কিত মন্তব্য তৃণমূলের বনগাঁর সাংগঠনিক সভাপতি আলোরানির!

Date:

Share post:

এর আগেও বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন আলোরানি সরকার। রবিবার, পুরভোটের প্রচারে গিয়েও বেফাঁস মন্তব্য করলেন বনগাঁ (Bonga) সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলোরানি সরকার (Alorani Sarkar)। নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওয়ার বা বিজেপি (BJP) প্রার্থীকে ঝেঁটিয়ে বিদায় করার নিদান দেন তিনি।

আগামী রবিবার ১০৮টি কেন্দ্র পুরভোট। শনিবার রাতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী দিলীপ দাসের (Dilip Das) সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আলোরানি সরকার। ভোটের প্রচারে গিয়ে যখন তৃণমূল প্রার্থীরা রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন, তখন বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বললেন, “নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দিন। বিজেপি প্রার্থীকে ঝাঁটাপেটা করুন।”

ভোটের আগে টিকিট না পেয়ে যাঁরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। অনেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের কোনোরকম পদক্ষেপ করতে বলা হয়নি। সে ক্ষেত্রে আলোরানির এই মন্তব্যে স্বভাবতই বিতর্ক ছড়িয়েছে।

তবে, আলোরানির যুক্তি, এতদিন ধরে তৃণমূল করে এখন টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছে, তাঁরা দলের ফ্লেক্স পর্যন্ত ব্যবহার করছে। সেই জন্য এই নিদান দিয়েছেন তিনি। তবে, তাঁর যুক্তি যাই হোক, বেফাঁস মন্তব্য করে তিনি অযথা দলকে অস্বস্তিতে ফেলছেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পাঞ্জাবে ভোটের দিন ঘরবন্দি সোনু সুদ! কী নির্দেশ ছিল নির্বাচন কমিশনের

 

 

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...