Monday, May 4, 2026

প্রয়োজন নেই কোয়ারান্টাইন, স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Date:

Share post:

করোনার (Corona)তৃতীয় ঢেউ কাটিয়ে এবার স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা। ১৫ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান চালুর সম্ভাবনা রয়েছে। ভারতীয় বিমানবন্দরগুলি (Airport) তাদের কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করবে বলে সূত্রের খবর। স্বাস্থ্য মন্ত্রক ১৪ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। বিমান যাত্রীদের জন্য সাতদিনের হোম কোয়ারেন্টাইন (Home Quarantine) বাধ্যতামূলক নয়। অষ্টম দিনে তাঁদের আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই। যাত্রার ৭২ ঘণ্টা আগে পাওয়া একটি নেতিবাচক RTPCR রিপোর্ট আপলোড করা ছাড়াও, দেশগুলি থেকে প্রদত্ত কোভিড (Covid) টিকার সময়সূচি সম্পূর্ণ হওয়ার শংসাপত্র আপলোড করার সুযোগ রয়েছে।

বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী কোভিড সংক্রমণের হার। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে পরামর্শের পরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আন্তর্জাতিক বিমান চালানোর এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে, এখনও পর্যন্ত অসামরিক বিমান পরিবহনের মন্ত্রকের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Corona update: সংক্রমণ নিয়ন্ত্রণে, কিন্তু চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যু!

সূত্রের খবর, “নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলি ১৫ মার্চ থেকে আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক বিমান আসার নির্দেশিকাগুলি এই বিমানের যাত্রীদের জন্য বিমানবন্দরগুলিতে অনুসরণ করা হবে। এছাড়াও, ‘ঝুঁকিপূর্ণ’ দেশ এবং অন্যান্য দেশের মধ্যে কোনও রকম বিভেদ থাকবে না বলেও জানানো হয়েছে। এরফলে, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে আসার ফলে বিমানবন্দরে নমুনা পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই।

 

Related articles

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...

ভোটগণনার সকালে ম্যাটাডোর উল্টে সল্টলেকে দুর্ঘটনা

সোমবার সকালে সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Road Accident)। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে যাওয়ার পথে...

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
97 এগিয়ে
বিজেপি
184 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে