Saturday, March 14, 2026

বইমেলা: উদ্বোধনে মুখ্যমন্ত্রী, থিম কান্ট্রি বাংলাদেশ, ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি

Date:

Share post:

আর মাত্র ৫দিনের অপেক্ষা। আগামী ২৮ ফেব্রুয়ারি ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন সল্টলেক সেন্ট্রাল পার্কে। বইমেলা উপলক্ষে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রীতি মেনে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ। বাংলার বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এবং কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।

করোনা আবহাওয়া কার্যত কাটিয়ে ফেলে এবার ৬০০টি বুক স্টল এবং ২০০টি লিটিল ম্যাগাজিন স্টল হবে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। সেন্ট্রাল পার্ক চত্বরে ৯টি তোরণ হবে, যার প্রতিটি থেকেই প্রবেশ এবং বাহিরের সুবিধা থাকবে। তিনটি তোরণ হবে বঙ্গবন্ধুর লেখা তিনটি বইয়ের আদলে। এছাড়া বিশ্ববাংলা গেট, সত্যজিৎ রায় গেট এবং অবনীন্দ্রনাথ ঠাকুর গেট থাকবে।

এবার বইমেলায় দুটি হল হবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ঋষি অরবিন্দের নামে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে কবি-সম্পাদক শম্ভু রক্ষিত এবং প্রভাত চৌধুরীর নামে। এছাড়াও থাকছে প্রেস কর্নার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় মুক্তমঞ্চ।

আরও পড়ুন:মেঘালয়ে ১১ জনের রাজ্য কমিটি ঘোষণা তৃণমূলের

আজ মঙ্গলবার গিল্ডের পক্ষ থেকে সভাপতি সুধাংশুশেখর দে এবং সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সাধারণ বইপ্রেমী মানুষদের জন্য অতিরিক্ত সরকারি বাস চালাবে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতর। নির্দিষ্ট ভাড়ায় বিভিন্ন রুটে চলবে অটো। এছাড়াও এবার বইমেলাকে পরিবেশবান্ধব সবুজ করে তোলার জন্য রাজ্য সরকারের বনদপ্তর বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

মেলায় মেডিকেল সহায়তা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করবে বইমেলার হেলথ পার্টনার পিয়ারলেস হসপিটাল। সিইএসসির সহায়তা থাকছে বইমেলার অ্যান্ড্রয়েড অ্যাপ। এবার বইমেলায় ব্রডব্যান্ড পার্টনার অ্যালায়েন্স।

এদিন গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার বিশ্বের ২০টি দেশের পাবলিশার্সরা অংশগ্রহণ করবে। থিম কান্ট্রি বাংলাদেশের প্যাভিলিয়নে আসছে ৫০টি প্রকাশক সংস্থা। এবারই প্রথম কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে ইরান।

প্রতি বছরের মতো এবারও বইমেলায় সিইএসসি-এর সুসজ্জিত সেন্টারেন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি থাকবে। বইমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে লটারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন ১৫ জন করে ভাগ্যবান বিজেতা পাবেন ১ হাজার টাকা করে বই কেনার গিফট কুপন। বই কিনুন লাইব্রেরি জিতুন। এবার বল আর চারদিন হবে বই বাম্পার লটারি। যেখানে প্রতিদিন একজন করে ভাগ্যবান বিজেতা লাইব্রেরি ভরিয়ে তুলতে ২৫ হাজার টাকার গিফট কুপন পাবেন।

এবার বইমেলায় এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এই প্রথম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ভার্চুয়ালি দেখা যাবে গোটা বিশ্বজুড়ে। বিল্ডার সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে তা দেখা যাবে। বইমেলা ২০২২ সরাসরি সম্প্রচারিত হবে SNU টিভিতে। যারা বইমেলা সরাসরি আসতে পারবেন না তারা ঘরে বসেই কলকাতা বইমেলার সমস্ত বিনোদন উপভোগ করতে পারবেন ডিজিটাল মাধ্যমে। এছাড়াও কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ লিটারেচার ফেস্টিভেল হবে ১১ ও ১২ মার্চ।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ (Silajit)। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...