Tuesday, March 17, 2026

Actor Ferdaous : নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত পৌঁছালেন নায়ক ফিরদৌস

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ। প্রচারে নামার পর থেকে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনায় জেরে নানান সমস্যার থেকে বাতিল হয়ে যায় অভিনেতার ভিসা। যার ফলে আড়াই বছরের বেশি সময় ভারতে প্রবেশ করতে পারেননি তিনি।

তাই আড়াই বছর পর অবশেষে মঙ্গলবার ভারতে পৌঁছালেন গেলেন অভিনেতা। সম্প্রতি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই ভিসা পেয়েছিলেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই তারকা।

বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা ফিরদৌস, খ্যাতি পেয়েছিলেন ১৯৯৮ সালে কলকাতার বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে। কলকাতায় এই পর্যন্ত ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০০১ সালে ‘মিট্টি’ নামে বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেন। অবশেষে ২২ ফেব্রুয়ারি ভারতে আসছেন ফিরদৌস।

আরও পড়ুন- রেল লাইনের ধারে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, হাওড়ায় চাঞ্চল্য

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...