Sunday, May 17, 2026

পেগাসাস মামলায় রিপোর্ট জমা সুপ্রিম কমিটির, কেন্দ্রের আবেদনে পিছল শুনানি

Date:

Share post:

পেগাসাস কাণ্ডে(Pegasus) সুপ্রিম কোর্টের(Supreme Court) তরফে গঠন করা টেকনিক্যাল কমিটি অবশেষে আদালতে তাদের রিপোর্ট পেশ করল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রভেন্দ্রনের নেতৃত্বে গঠিত প্যানেল আদালতে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয়(Report Submit)। চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে আরও সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি এই মামলায় বুধবার শুনানির কথা থাকলেও কেন্দ্রের(Central) আবেদনের ভিত্তিতে মামলার শুনানি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

গতবছর বাদল অধিবেশনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভিত্তিতে প্রকাশ্যে আসে পেগাসাস কাণ্ড। এই ইস্যুকে হাতিয়ার করে সংসদে ঝড় তোলে বিরোধীরা। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিষয়টি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের তরফে গঠন করা হয় তদন্ত কমিটি। যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রভেন্দ্রনের পাশাপাশি রয়েছেন গান্ধীনগরের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ডিন নবীন কুমার চৌধুরী, কেরলের অমৃতা বিশ্ব বিদ্যাপীঠমের অধ্যাপক প্রবাহারন পি এবং আইআইটি বোম্বের ইনস্টিটিউট চেয়ার অ্যাসোসিয়েট প্রফেসর অশ্বিন অনিল গুমাস্তে। এই কমিটি মঙ্গলবার তাদের তদন্ত রিপোর্ট পেশ করে আদালতে। একইসঙ্গে ওইদিনই কেন্দ্রের তরফে আদালতের কাছে আবেদন জানানো হয় এই মামলার শুনানি বুধবারের পরিবর্তে কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদন গ্রহন করেছে আদালত। কেন্দ্রের আর্জিতে সেই শুনানি পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে। শুনানি পিছিয়ে দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা সলিসিটর জেনারেলকে নির্দেশ দেন যাতে মামলার সাথে যুক্ত বাকিদের এই শুনানি পিছিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন:WB Municipal Election: আসন্ন পুরভোটে বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন,নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ছিল এই স্প্যাইওয়্যার ব্যবহার করে সম্পূর্ণ বেআইনি ভাবে কেন্দ্র বিরোধী রাজনৈতিক নেতা সাংবাদিক, সমাজকর্মীদের ফোন হ্যাক করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। সংসদে এই ইস্যুতে বিরোধীরা সরব হয়ে উঠলেও কেন্দ্রের তরফে জানানো হয়, এই ধরনের অভিযোগ সম্পূর্ণরুপে ভিত্তিহীন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...