Thursday, May 14, 2026

শপথ নিয়ে পায়ে হেঁটে নিজের দফতরে পৌঁছলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী

Date:

Share post:

(শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন)

চন্দননগর কর্পোরেশনের নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের সঙ্গে শপথ বাক্য পাঠ করলেন মেয়র রাম চক্রবর্তী ও চেয়ারপারসন স্নিগ্ধা রায়। আজ, বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে চন্দননগর রবীন্দ্রভবনে ৩২ জন নবনির্বাচিত পৌর প্রতিনিধি শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন জেলাশাসক পি দিতিপ্রিয়া!

তৃণমূলের ৩১জনের পাশাপাশি ১৬ নম্বর ওয়ার্ড থেকে সিপিএমের প্রতীকে নির্বাচিত অভিজিৎ সেনও পৌরপিতা হিসেবে তিনি শপথ গ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠানে।

 

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, এসডিও অয়ন দত্তগুপ্ত, ছিলেন চন্দননগরের পুরকমিশনার স্বপন কুন্ডু।

 

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পৌর প্রতিনিধিদের নিয়ে চন্দননগর বাস স্ট্যান্ড থেকে করপোরেশনে নিজের দপ্তরে পায়ে হেঁটে যান মেয়র রাম চক্রবর্তী। মেয়রের কক্ষে ঢুকে শুরুতেই দোলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে চেয়ার গ্রহণ করেন। তারপর নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম বৈঠক করেন। বৈঠকে যোগ দেন
চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। ছিলেন সিপিএম কাউন্সিলর অভিজিৎ সেন ।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...