Sunday, May 17, 2026

আনিস : এসএফআইয়ের নেতৃত্বে চার বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভ, মিছিল মৌলালি থেকে

Date:

Share post:

আনিসকে নিয়ে বুধবার সকাল থেকেই ফের অবস্থান বিক্ষোভে বসেছে এসএফআই । যাদবপুর, প্রেসিডেন্সি , কলকাতা এবং আলিয়া বিশ্ববিদ্যালয় এই চার শিক্ষাপ্রতিষ্ঠানেই অবস্থান
বিক্ষোভ দেখাচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই । এদিকে এসএফআইয়ের নেতৃত্বে কলেজস্ট্রিট মোড়ে একটি অবস্থান বিক্ষোভ হয়েছে । মৌলালি থেকেও মিছিল শুরু হয়েছে । এই মিছিলটি যাবে পার্ক সার্কাস পর্যন্ত । ফলে বুধবারের ব্যস্ততম কাজের দিনে আবারো যানজটের আশঙ্কা রয়েছে । পথযাত্রী ও অফিসযাত্রীদের প্রবল ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাস্তব ঘটনা হল রাজ্য প্রশাসন আনিস মৃত্যুর তদন্ত করতে ইতিমধ্যেই সিট গঠন করেছে। সিটের সদস্যরা মঙ্গলবারের পর বুধবার সকালে আবারও আমতায় নিহত ছাত্রনেতার বাড়িতে গিয়ে তদন্তের কাজ করার চেষ্টা করেছে । কিন্তু তারা দ্রুতগতিতে তদন্তের কাজ শেষ করতে পারছে না । অথচ বাম ছাত্র সংগঠন এসএফআই তদন্ত শেষ হচ্ছে না এবং দোষীরা কেন ধরা পড়ছে না এই কারণ দেখিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এভাবে নানা জায়গায় বিক্ষোভ দেখিয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করে
সকলের নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

এদিকে বাম ছাত্র সংগঠনের তরফ জানানো হয়েছে যতদিন না দোষীরা ধরা পড়বে ততদিন তাদের এই অবস্থান-বিক্ষোভ চলবে । এদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও আনিসের প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করছে। এ দিন বিকেল চারটের সময় মানববন্ধনের পরিকল্পনা রয়েছে বলে ছাত্রসংগঠন সূত্রে জানানো হয়েছে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...