Sunday, March 15, 2026

নব্বই দশকের পর আবার বাংলা গানের উত্তরণ

Date:

Share post:

আপামর বাঙালি ও ভারতবাসী যেমন হঠাৎই আপ্লুত হয়ে উঠেছিল নব্বই দশকের গোড়ার দিকে যখন বেশকিছু বাংলা গানের শিল্পী বাংলা গানের এক নতুন দিশার সন্ধান দিয়েছিলেন নিজেদের মত করে।

আজ এত বছর পর, ঠিক এমন করেই আবার বাঙালি পেল এক অপ্রতিরোধ্য বাংলা গানের শিল্পীকে। সঞ্জয় চট্টোপাধ্যায়। যিনি তাঁর নিজের প্রখর লেখনী আর তাতে নিজেরই করা প্রশংসনীয় সুরের মেল বন্ধন ঘটিয়ে নিজের দক্ষ ও সুরেলা কন্ঠের মাধ্যমে আজ ক্রমশ বাংলার তথা ভারতবর্ষের সমস্ত সঙ্গীতপ্রেমী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন।

দুর্ভাগ্যজনক ভাবে আমরা যেখানে একের পর এক সঙ্গীত জগতের মাইলষ্টোনদের হারাচ্ছি, তাঁদের শূন্যস্থান পূরণ না হলেও, এই ধারাকে বজায় রাখার যে আকুল চাহিদা সঙ্গীতপ্রেমীদের মনের ভিতর ভীষণভাবে দানা বাঁধছে, তাঁরই পরিপূর্ণতা স্বরূপ আমরা বাংলা গানের দিকে চেয়ে আগামী দিনের এক অন্যতম সাড়া জাগানো শিল্পীদের একজন হিসেবে সঞ্জয় চট্টোপাধ্যায়ের মধ্যে সেই আলোর বিচ্চুরণ দেখতে পাচ্ছি।

ছোটবেলা গানের বিষয়ে ভীষণ আগ্ৰহ না থাকলেও, বাবার মৃত্যু, জীবনে বেঁচে থাকার লড়াই ও বয়স বৃদ্ধির সাথে সাথেই সঙ্গীতের প্রতি আকর্ষণ ও মনোনিবেশ আর প্রাথমিক ভাবে নিজের মায়ের কাছে সঙ্গীত শিক্ষা এবং পরবর্তীকালে বিভিন্ন গুণী শিল্পী ও মানুষের কাছে সঙ্গীত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে উঠতেই নিজেই কলম ধরলেন নিজেরই জন্য গান লিখবেন বলে, পাশাপাশি সেই লেখায় সুরারোপ ও তাঁর পরিবেশনা শুরু করে দিলেন।

আজ, প্রায় একশোর ও বেশি স্বরচিত ও সুরারোপিত বাংলা গান যার প্রতিটাই তাঁর নিজের জীবনের বাস্তবতা, অভিজ্ঞতা ও তাঁর চেনা পরিচিত মানুষের জীবনের কাহিনী ও বর্তমান সমাজের রেশ কে তুলে ধরেছে যা অত্যন্ত সময়োপযোগী ও আধুনিক। পাশাপাশি, তাঁর প্রেমের গানগুলো তাঁর প্রেমিক হৃদয়ের পরিচয় নিশ্চিত করে বহন করে। তথাপি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাঁর সঙ্গীতানুষ্ঠান শ্রোতাদের রীতীমত আলোড়িত করে তুলছে।

সঙ্গীতশিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় তাঁর স্বরচিত গানের মধ্যে দিয়ে বাংলা গানের এক নতুন ধারাকে নিয়ে এলো যা বাংলা গানের আভিজাত্যকে বজায় রেখে নতুন এক দিকের সৃষ্টি করতে চলেছে। পাশাপাশি তাঁর গানের কথা ও সুরের মধ্যে যে শালীনতার আবেশ পাওয়া যায় তা সত্যিই প্রশংসার যোগ্য।

তাঁর একের পর এক তৈরি নতুন বাংলা গান বাংলা সঙ্গীত কে এক উত্তরণের জায়গায় পৌঁছে দেবে বলে বিশ্বাস রাখা যায়।

“AMI SANJAY” নামে ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।
শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের নতুন আরও অনেক গান রিলিজের অপেক্ষায় ।

আরও পড়ুন- UttaraKhand: পোস্টাল ব্যালটে একের পর এক ভোট দিচ্ছেন এক ব্যক্তি! ভিডিও ভাইরাল

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...