Monday, April 27, 2026

Viral News: প্রকাশ্যে এল ‘বাদামকাকু’র নতুন গান, ফের শিরোনামে ভুবন বাদ্যকর!

Date:

Share post:

বাদাম কাকুর জনপ্রিয়তা এখন দেশ ছাড়িয়ে বিদেশে। পাড়ার অনুষ্ঠান থেকে ভোটের প্রচার দিকে দিকে একটাই কণ্ঠস্বর, ‘কাঁচা বাদাম'(Kacha Badam) খ্যাত ভুবন বাদ্যকর(Bhuban Badyakar) এখন ট্রেন্ডিং। সেই ‘বাদামকাকু’ (Badam Kaku) ফের গান বাঁধলেন আর তা শুনিয়েও দিলেন সংবাদমাধ্যমকে।

একটা বাংলা গান বদলে দিয়েছে ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) ভাগ্য।তাঁর সৃষ্টি করা গান বিশ্বের দরবারে জনপ্রিয়তার শীর্ষে  জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া একপ্রকার অসম্ভব। ইতিমধ্যেই এই গানের একাধিক রিমেক তৈরি হয়ে গিয়েছে।এভাবে যে কপাল ফিরবে ভাবতেও পারেননি বাদামকাকু। সম্প্রতি ভুবন বাবু এও জানিয়েছেন যে, বাদাম আর তার বিক্রি হচ্ছেনা সকলে তাকে গায়ক হিসেবেই চায়।তিনি এখন সেলিব্রেটি, তাই আর বাদাম বিক্রি করবেন না নিজেই জানিয়েছেন।সম্প্রতি একটি পাঁচতারা হোটেলে ডাক পড়েছিল তার, সেখানে ভুবন বাবু পারফর্ম করেছেন। এরপর সাক্ষাৎকারে ভুবন বাবুকে জিজ্ঞেস করা হয় তিনি কোনোও নতুন গান বানিয়েছেন কিনা। আর এই প্রশ্নের জবাবে ফের বাদাম কাকু নিজের বানানো আরও একটি নতুন গান সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই শুনিয়ে দেন৷

 

Related articles

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...