Saturday, May 9, 2026

Accident-Bagmari : সাতসকালে পথদুর্ঘটনা বাগমারিতে, বাইক উল্টে জখম ২

Date:

Share post:

শনিবার সাতসকালে আবার পথদুর্ঘটনা বাগমারিতে। ট্রাম লাইনে পিছলে গিয়ে বাইক উল্টে যায় । জখম হয়েছেন দু’জন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবারও পথ দুর্ঘটনা ঘটেছিল বাগমারিতে। তার পর ২৪ ঘণ্টার মধ্যেই ফের দুর্ঘটনা।

এদিন সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কাঁকুড়গাছি থেকে মানিকতলার দিকে যাওয়ার সময়, ট্রাম লাইনে পিছলে উল্টে যায় বাইক। আহত হন দুই আরোহী।প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে। গতকালও বাগমারিতেই লাইনে বাইক দুর্ঘটনা হয়। বাইক থেকে পড়ে গিয়ে উল্টোদিক থেকে আসা ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাইক চালকের। গুরুতর আহত হয়েছিলেন বাইক আরোহী এক তরুণী।

 

Related articles

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...