Thursday, May 14, 2026

LIC শেয়ার: ২০ শতাংশ প্রত্যক্ষ বিনিয়োগে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-কে হাতিয়ার করে কেন্দ্রের(Central) কোষাগারে মোটা টাকা তুলতে মরিয়া সরকার। আর সেই লক্ষ্যেই এলআইসির আইপিও বাজারে আসার আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা(Cabinet Meeting)। শনিবার বৈঠকে মন্ত্রিসভার তরফে এলআইসি-র শেয়ারে ২০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে ভারতীয়দের পাশাপাশি বিদেশিরাও কিনতে পারবে শেয়ার।

সরকারের এই সিদ্ধান্তের পিছনে বিশেষজ্ঞদের অনুমান, কোনও দেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া না বেঁধে বিদেশি সংস্থাকে এলআইসির ২০ শতাংশ শেয়ারে ছাড়পত্রের অর্থ বাজারে প্রতিযোগিতা বাড়বে। দাম বাড়বে শেয়ারের। অবশ্য বেজেটে এই প্রস্তাব আগেই দিয়েছিল সরকার। পাশাপাশি এলআইসির ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত FDI-এ ছাড়পত্র দেওয়া হতে পারে। কিন্তু মন্ত্রিসভা ছাড় দিয়েছে ২০ শতাংশ FDI-এ। এর ফলে কোষাগারের ঘাটতি পূরণ সম্ভব হবে বলেই ধারণা কেন্দ্রের।

আরও পড়ুন:ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সীমান্তে না যাওয়ার নির্দেশ ভারতীয় দূতাবাসের

উল্লেখ্য, মনে করা হচ্ছে আগামী ১১ মার্চ বাজারে আসবে এলআইসি-র আইপিও। আর এই শেয়ার হতে চলেছে বাজারের সবচেয়ে বড় আইপিও। প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের আইপিও খোলা হবে। দু’দিন বাদে অর্থাৎ ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন। প্রাথমিকভাবে খবর, এলআইসি আইপিও-র (IPO) প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু বিদেশি সংস্থা বাজারে এলে এই দাম আরও বাড়তে পারে।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...