Monday, April 13, 2026

Election Commission: ভোটে বিধিভাঙার অভিযোগ, দিলীপ-অর্জুনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Date:

Share post:

তাঁরা এলাকার সাংসদ। কিন্তু নিয়ম অনুযায়ী নিজের বুথ কেন্দ্রের বাইরে যেতে পারেন না তাঁরা। কিন্তু অভিযোগ, বিজেপি (Bjp) সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও অর্জুন সিং (Arjun Singh) ভোটের দিন সকালে থেকে এলাকায় ভোটারদের প্রভাবিত করে উত্তেজনা সৃষ্টির করছেন। তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানাল তৃণমূল।

খড়্গপুরে নিজের সংসদীয় এলাকায় গিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। শনিবার, রাতেই তাঁকে বাংলোয় গিয়ে এই বিষয়ে সতর্ক করে পুলিশ। কিন্তু তাও সকাল থেকে তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।

একই ভাবে বারাকপুরের সাংসদ অর্জুন সিং সকাল থেকে ভাটপাড়া এলাকায় ভোটারদের প্রভাবিত করা ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছন বলে অভিযোগ। প্রকাশ্যে অর্জুনকে পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এঁদের বিরুদ্ধে অভিযোগ তুল রাজ্য নির্বাচন কমিশনে গেল তৃণমূল।

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...