Tuesday, May 19, 2026

“গানের আদর নেই, কদর আছে”, বলছেন এক আবেগপ্রবণ যোদ্ধা

Date:

Share post:

কে এই যোদ্ধা?

গানের মালঞ্চে হাজার ভিড়ের মধ্যে মাথা নাড়া দিচ্ছে এক শিল্পী – সঞ্জয় চ্যাটার্জ্জী। কখনো সমাজের বাস্তবতা কখনো আবার বসন্তের প্রেম, কখনো আগুন, দ্বন্দ্ব- দম্ভ কখনো আবার ফাল্গুনের প্রথম হওয়া – নিয়ে গান বাঁধেন এবং সেই গানের সুর দেন নিজেই। তার কথায়, হাতের কলমের জোর যতদিন থাকবে গান লিখবেন তিনি। জীবনের প্রতিকূল অবস্থাতে লড়াই করেও এগিয়ে চলেছে এই যোদ্ধা। বাঙালিয়ানা যেন কোথাও ‘একঘেঁয়েমি’ হয়ে পড়েছে, পাশ্চাত্য সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এই যুগ। শ্রী সঞ্জয় চ্যাটার্জ্জী এই তথাকথিত ‘একঘেঁয়েমি’ বাঙালিয়ানাকে অতিক্রম করে বাংলা ভাষায় বাংলার প্রেম, সমাজ, বাংলার প্রতিবাদকে তুলে ধরেন তার গান দিয়ে। যুবসমাজের ক্ষেত্রে দারুন অনুপ্রেরণা এই নব যুব শিল্পী। শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া পাওয়া যায় তার গানে, কিন্তু অভিনব ছোঁয়ায়। শত- এর ঊর্ধ্বে গান গাওয়া এই সৃজনশীল শিল্পী, শ্রী অতনু দাশগুপ্তের অরচিড সিনেমিডিয়া স্টুডিও- তে তার গান নিয়ে কাজ করেছেন। শ্রী অতনু দাস গুপ্ত জানান, নতুন শিল্পীদের জন্য অরচিড সিনেমিডিয়ার দ্বার খোলা। “আদর নেই কদর আছে”- শ্রোতারা গান ভালবাসেন, কিন্তু বিনামূল্যে। গানের কদর তো থাকবেই শুধু গুণগত গানের গ্রহণযোগ্যতাতেই কিছুটা সন্দেহ- এমনটাই জানাচ্ছেন শ্রী সঞ্জয় চ্যাটার্জ্জী।

আরও পড়ুন- Ranji Trophy: টানা দুই ম্যাচে জয়, রঞ্জিতে নক-আউটের পথে বাংলা

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...