Saturday, June 20, 2026

Ranji Trophy: টানা দুই ম্যাচে জয়, রঞ্জিতে নক-আউটের পথে বাংলা

Date:

Share post:

সৌজন্যে শাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্স। হায়দরাবাদকে ৭২ রানে হারিয়ে রঞ্জি ট্রফির নকআউট পর্বে যাওয়ার পথ মসৃণ করল বাংলা। পর পর দুই ম্যাচ জিতে ১২ পয়েন্ট তুলে নিল অরুণ লালের দল। এলিট গ্রুপ ‘বি’-তে শীর্ষে চলে গেল বাংলা। গ্রুপের শেষ ম্যাচে বাংলা খেলবে চণ্ডীগড়ের বিরুদ্ধে।

রবিবার ম্যাচের শেষ দিন বোলারদের দিকে তাকিয়ে ছিল বঙ্গ শিবির। হায়দরাবাদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৩৯ রানের। শনিবার শেষ বেলায় তিন উইকেট তুলে বাংলাকে লড়াইয়ে রেখেছিলেন তিন পেসার মুকেশ কুমার, ঈশান পোড়েল ও আকাশদীপ সিং। রবিবার লাঞ্চের কিছু পরেই বঙ্গ বোলারদের বিক্রমে হায়দরাবাদের ইনিংস গুটিয়ে গেল ১৬৬ রানে। তিলক ভার্মা ৯০ রান করে একাই কিছুটা লড়াই করেন। বাংলার সব থেকে সফল দুই বোলার আকাশদীপ (৪ উইকেট) ও শাহবাজ আহমেদ (৩ উইকেট)। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে বাংলার জয়ে বড় ভূমিকা নিলেন শাহবাজ। ক্রমশ তিনি দলের সম্পদ হয়ে উঠছেন।

ম্যাচ জেতানো পারফরম্যান্স করে উঠে শাহবাজ বললেন, ‘‘অভেষক ভাল ব্যাট করেছে। সবাই দলের জন্য অবদান রেখেছে। তাই আমরা স্বচ্ছন্দেই ম্যাচ জিতেছি। তবে আমি চেষ্টা করব আমার স্কোরকে বড় রানে পরিণত করতে। পিচে স্পিনারদের জন্য জন্য তেমন কিছু ছিল না। কিন্তু হায়দরাবাদে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটার ছিল বলেই আমি বোলিংয়ের সুযোগ পাই। সফলও হয়েছি।’’ বাংলার স্পিনার-অলরাউন্ডারের সংযোজন, ‘‘দলে আমার ভূমিকাটা উপভোগ করছি। আমি দীর্ঘ সময় ধরে বাংলার হয়ে অলরাউন্ডারের ভূমিকা পালন করতে চাই। দলের জন্য সর্বদাই সেরাটা দেওয়ার জন্য তৈরি থাকি।’’

আরও পড়ুন- IPL 2022: আইপিএল প্রোমোতে নবরূপে হাজির ধোনি

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...