Saturday, June 27, 2026

আগ্নেয়াস্ত্র হাতে ইউক্রেনের রাস্তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

Date:

Share post:

কয়েক বছর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ডিপার্টমেন্টের ঘরে বসে ক্লাসও করেছেন। আর আজ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাস্তায় দেখা গেল তাঁকে। আগ্নেয়াস্ত্র নিয়ে হাসিমুখে নিজের দেশকে রুশ সেনার হাত থেকে বাঁচাতে তিনি যেন অদম্য। দাঁতেদাঁত চেপে দেশকে রক্ষা করতে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা ইউক্রেনের সাংসদ সভিয়াতোস্লাভ ইউরাশ।বুক চিতিয়ে রণক্ষেত্রে জয় ছিনিয়ে আনাতে মরিয়া তিনি।

আরও পড়ুন:যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন নিয়ে উদ্বেগ: মোদিকে চিঠি মমতার, সর্বদল বৈঠক ডাকার আর্জি

ইউক্রেনের উপর রাশিয়া হামলা করতেই প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ঘোষণা করে দিয়েছিলেন, দেশরক্ষায় যাঁরা এগিয়ে আসবেন তাঁদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। তাতে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন বহু সাধারণ নাগরিক। শুক্রবার ইউক্রেন সরকার তাঁদের হাতে ১৮ হাজার অস্ত্র তুলে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সেনা ও সাধারণ নাগরিকদের মনোবল বাড়াতে লড়াইয়ের ময়াদানে নেমেছেন রাজনৈতিক নেতা, সাংসদরাও। তাঁদের মধ্যেই একজন ছাব্বিশের তরুণ ইউরাশ।

ইউক্রেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ ইউরিশ ‘সার্ভেন্ট অফ দ‌্য পিপল’পার্টির প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে কিছুদিনের জন‌্য কলকাতা বিশ্ববিদ‌্যালয়ে পড়াশোনা করেছিলেন। রুশ সেনা হামলায় তিনি বলেন, “আমরা ইউরোপের সবচেয়ে বড় জাতি। আমরা ৪ কোটি মানুষের একটি জাতি। রাশিয়ার আগ্রাসনের মুখে আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকব না। আমাদের যা কিছু আছে তা নিয়েই আমরা লড়াই করব। বিশ্ব আমাদের যা সহায়তা দেবে তাও আমরা গ্রহণ করব,”

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...