Wednesday, May 13, 2026

Tripura: আগরতলায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সুদীপ-শক্তি

Date:

Share post:

মাস কয়েক আগে ত্রিপুরা পুরনির্বাচনের উপলক্ষে দলের সাংগঠনিক কাজে গিয়ে বিজেপি আশ্রিত গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতা সুদীপর রাহা, দেবাংশু ভট্টাচার্য এবং জয়া দত্তরা। কিন্তু আক্রান্ত হওয়ার সত্তেও ত্রিপুরার বিজেপি সরকারের পুলিশ বাহিনী গ্রেফতার করেছিল সুদীপ রাহাদের(Sudip Raha। সেই মামলার সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল সুদীপ এবং শক্তি প্রতাপ সিং কে। সোমবার পুলিশের ডাকে ত্রিপুরায়(Tripura) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন এই দুই তৃণমূল নেতা।

বাংলার পুর নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার জন্য গত কিছুদিন ত্রিপুরা যেতে না পারলেও গতকাল পুরভোট সম্পন্ন হবার পরেই আজ সকালে ত্রিপুরা পুলিশের(Police) জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আগরতলা পৌঁছে যান সুদীপ এবং শক্তি প্রতাপ। ত্রিপুরা পৌঁছে পূর্ব আগরতলা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এই দুই নেতা।

আরও পড়ুন:Miss Ukraine: যুদ্ধক্ষেত্রে প্রাক্তন ‘মিস ইউক্রেন’, মেক-আপ মুছে হাতে কালাশনিকভ

সকাল থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ও ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে সুদীপ রাহা বলেন, “ত্রিপুরায় তৃণমূল এখন সাবালক, যার জেরে বিজেপির গুণ্ডাবাহিনী তৃণমূলকে ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বিপ্লব দেবকেকে সরিয়ে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করবে।” পাশাপাশি ত্রিপুরা প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে সুদীপ আরও বলেন, “ত্রিপুরার প্রশাসন দলদাসে পরিনত হয়েছে। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে। তবে যত মামলা দিক আমরা লড়াই চালিয়ে যাব।”

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...